সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

আজ যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য নারায়ণগঞ্জের কিছু এলাকায় আজ মঙ্গলবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জের মুড়াপাড়া, বানিয়াদী, মঙ্গলখালী, ভায়েলা, ঠাকুর বাড়ির টেক, ব্রাহ্মণগাঁও, ছোনাবো, ভুলতা, গাউছিয়া, রূপসী, বড়পা ও কাঞ্চন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এছাড়া আড়াইহাজার ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ