রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

রাজধানীতে ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত: রাজউক চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীতে প্রায় ৩০০টি ছোট-বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।

আজ সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

রাজউক চেয়ারম্যান বলেন, সমন্বিতভাবে কাজ না করা গেলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামলানো অসম্ভব হয়ে পড়বে। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ভবন নির্মাণের অনুমোদন যথাযথ নিয়ম মেনেই দেওয়া হয় জানিয়ে রাজউকের কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেছেন, রাজউকে অর্থের বিনিময়ে কোনো কাজ করা হয় না। তিনি জানান, রাজউক নিজে থেকে কারও জন্য ভবনের নকশা প্রণয়ন করে না।

রিয়াজুল ইসলাম বলেন, বাড়িওয়ালারাই নিজেদের ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে নকশা তৈরি করে রাজউকে জমা দেন। শর্ত থাকে—নকশা অবশ্যই রাজউকের নিয়ম অনুযায়ী হতে হবে। কিন্তু পরবর্তীতে কেউ যদি সেই নিয়ম না মানেন, তাহলে জরিমানা বা শাস্তি তাদেরই দেওয়া উচিত। ‘এর দায়ভার রাজউকের নয়,’ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস—তিনটি সংস্থা আলাদা হয়ে কাজ করায় ভবন ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তিনি এ ক্ষেত্রে সমন্বিত কার্যক্রম জরুরি বলে মত দেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ