রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

আশুলিয়ায় বেতন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় শ্রমিকরা তাদের বেতন দাবিতে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার সকালে নিশ্চিতপুর ইটখোলা এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ শুরু করলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীও অবস্থান করছে।

শ্রমিকরা জানিয়েছেন, প্রায় ৮ হাজার শ্রমিক জুলাই মাসের বেতন ভাতার জন্য এই আন্দোলন শুরু করেছেন। উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আশপাশের ১৫টি তৈরি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভুঁইয়া জানিয়েছেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন এবং বিষয়টি সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ