রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

গাজায় হামলার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনদের প্রতি সংহতি ও গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এসময় গাজা উপত্যকায় ফিলিস্তিনদের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা, হামলা, আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। এতে কলেজের উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে ইসরায়েলি সেনারা অবৈধভাবে ফিলিস্তিনের সাধারণ জনগণের ওপর চেপে বসেছে এবং নির্যাতন করছে। তারা নির্বিচারে গণহত্যা চালিয়ে সেখানকার মানবাধিকার পরিস্থিতির নাজুক অবস্থা তৈরি করেছে। আবালবৃদ্ধবনিতা নির্বিশেষে সবাইকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এ আগ্রাসন বন্ধ হওয়া জরুরি। একটি দেশ কখনো এভাবে অন্য দেশের ওপর নির্বিচারে হামলা চালাতে পারে না।

এসময় শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘লাব্বাইক লাব্বাইক, লাব্বাইক ইয়া আকসা’, ‘ফিলিস্তিন মুক্তি পাক, ইসরায়েল নিপাত যাক’ সহ নানা স্লোগান দিতে থাকেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে মূল ফটক দিয়ে বের হয়ে মিরপুর সড়ক প্রদক্ষিণ করে নায়েম রোডে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ