শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
বাসের ধাক্কায় নিহত রিকশাচালক, আহত ৫ ১৭ বছর অপেক্ষার পর লটারিতে হজের সুযোগ পেল তুর্কি দম্পতি চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

রাজধানীর বসিলায় ডাম্প ট্রাকের ধাক্কায় সেলিম (৩৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও পাঁচজন।

আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে হাজারীবাগ থানাধীন বসিলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন ওই যাত্রী। আর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহতরা হলেন- মারফিয়া আক্তার (১৮), মারুফা বেগম (৪২), রানি বেগম (৪০), সালমা আক্তার (২২) ও চালক ইয়ার হোসেন (৪২)।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন জানান,  আজ সকানে বসিলা ব্রিজের ঢালে ডাম্প ট্রাকটি অটোরিকশার সামনের দিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন। আহত হন অটোরিকশার চালক, যাত্রীসহ পাঁচজন। পথচারীরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ট্রাকটি জব্দ করা হয়েছে এবং অটোরিকশাটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এসএনএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ