সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

মৃত ব্যক্তির কাজা রোজা অন্য কেউ রাখলে কি আদায় হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোজা অন্যতম ফরজ বিধান ও ইসলামের পঞ্চস্তম্ভের একটি। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নারী-পুরুষের ওপর রোজা রাখা ফরজ। কেউ খামখেয়ালি করে রোজা না রাখলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।

রোজা না রাখার শাস্তি সম্পর্কে হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, এক হাদিসে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘একদিন আমি স্বপ্নে দেখলাম যে, একটি সম্প্রদায় উল্টোভাবে ঝুলছে। তাদের গলাটি ফাড়া এবং তা থেকে রক্ত ঝরছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? বলা হল, এরা ঐসব ব্যক্তি যারা বিনা কারণে রমজান মাসের সিয়াম ভঙ্গ করেছিল।’ (সহিহ ইবনে খুজাইমা, হাদিস নং : ১৫০৯)

তাই রোজার প্রতি যত্মশীল হওয়া প্রত্যেক মুসলমানের একান্ত কর্তব্য। তবে রমজান মাসে অসুস্থ, অতিবৃদ্ধ, মুসাফির, গর্ভবতী নারীর জন্য রোজা না রেখে পরবর্তীতে রোজার কাজা, কাফফারা, ফিদইয়া ইত্যাদি আদায়ের বিধান রয়েছে ইসলামী শরীয়তে । (সূরা আল-বাকারা, আয়াত : ১৮৪-১৮৫)

কিন্তু কেউ যদি রোজা না রেখে মারা যায় তাহলে অন্য কারো জন্য সেই মৃত ব্যক্তির রোজার কাজা বা কাফফারা আদায়ের কোনও বিধান নেই ইসলামে। তবে মৃত্যুকালে সে ব্যক্তি ‘ফিদিয়া’ দেওয়ার অসিয়ত করলে তার রেখে যাওয়া সম্পদের এক-তৃতীয়াংশ থেকে অসিয়ত পূর্ণ করা জরুরি। অসিয়ত না করলে ফিদিয়া দেওয়া জরুরি নয়। তবে তার প্রাপ্ত বয়স্ক ওয়ারিশরা নিজ নিজ অংশ হতে তা আদায় করলে আদায় হওয়ার আশা করা যায়। (আদ্দুররুল মুখতার : ২/৪২৪, আল জাওহারাতুন নিয়ারাহ : ১/৪৪৩)

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ