সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

দেশের ১ম মোবাইল ব্রাউজার ‘তর্জনী’র উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সাধারণ মানুষকে সহজে ইন্টারনেট ব্যবহারে সহায়তা দিতে সম্পূর্ণ বাংলায় চালু হলো জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’।

আজ মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর শের-ই-বাংলানগরে আইসিটি মিলনায়তনে মোবাইল ব্রাউজারটি উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুহমেনাইদ আদ পলক।

ব্রাউজারটিতে শুধু বাংলা নয়, ব্যবহারকারীদের জন্য রয়েছে ইংরেজি ভাষাও। অ্যাপল এবং গুগল প্লে স্টোরে মিলবে নিরাপদ ও দ্রুতগতির এ বাংলাদেশি ব্রাউজার।

গুগল ক্রোম এবং অন্যান্য ব্রাউজারের মতো তর্জনী ব্রাউজারেও সব ধরনের আধুনিক ফিচার ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে তর্জনী সার্চ বার, ডার্ক মোড, ট্যাব, বিজ্ঞাপন বন্ধ, বুকমার্ক, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাসহ নানা ফিচার।

এ ব্রাউজারটি দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের ভাষাগত জটিলতা নিরসন ও নিরাপদ সাইবার স্পেস তৈরি করবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী।

ব্রাউজারের পর আগামীতে নিজস্ব 'অপারেটিং সিস্টেম' আনার ঘোষণা দিয়েছেন তিনি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ