মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বিস্ফোরণ নিহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পেশাওয়ার পুলিশ লাইন্স এলাকার এক মসজিদে বিকট বিস্ফোরণ হয়েছে।

আজ সোমবার (৩০ জানুয়ারি) দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৯০ জন। আহতদের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, বিস্ফোরণে শব্দ ছিল অনেক বিকট। অনেক দূর থেকেও এই শব্দ শোনা গেছে।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, আত্মঘাতী হামলাকারী নামাজের সারিতে ছিলেন, সেই সময় তিনি নিজেকে উড়িয়ে দেন।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তিনি ডনকে বলেছেন, অঞ্চলটি পুরোপুরি ঘিরে রাখা হয়েছে, কেবলমাত্র এ্যাম্বুলেন্সকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বেলা একটা ৪০ মিনিট নাগাদ মুসল্লিরা যখন জোহরের নামাজ আদায় করছিলেন তখন এই বিস্ফোরণ ঘটে। এই হামলার দায় এখন পর্যন্ত কোনও সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ