মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

আবারও নামতে পারে শীত, বৃষ্টির আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীসহ সারা দেশে গত এক সপ্তাহ ধরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমাগত বেড়েছে। ফলে শীতের অনুভূতি কমে গিয়ে পরিবেশ অনেকটা নাতিশীতোষ্ণ হয়ে ওঠেছে। যদিও আবহাওয়া অধিদফতর বলছে, প্রকৃতিতে শীতের অনুভূতি তীব্র না হলেও, শীতকাল একেবারে চলে যায়নি।

আবহাওয়া অধিদফতরের মতে, বাংলা ঋতুর হিসেবে পৌষ ও মাঘ এ দুই মাস শীতকাল হলেও দেশে আনুষ্ঠানিকভাবে শেষ হয় ফেব্রুয়ারি মাসে। সে হিসেবে শীতকাল একমাসেরও বেশি সময় বাকি। তাই পরিবেশ তুলনামূলক কিছুটা উষ্ণ হলেও যে কোনো সময় আবারও ফিরতে পারে শীত।

এদিকে, মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, যা বর্ধিত পাঁচদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ