শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী

ভৈরবে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বগি লাইনচ্যুত, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে এগারোসিন্ধু এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় তিন বগি লাইনচ্যুতসহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় ট্রেনে থাকা ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আজ শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটর্ফমে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী ট্রেনটির ইঞ্জিন ঘুরিয়ে লাগানোর সময় এই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে ট্রেনটির যাত্রা বাতিল করেছে স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ। এতে করে অনেক যাত্রী তাদের পরিবার নিয়ে বিপাকে পড়েন।

জানা যায়, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারোসিন্ধু ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময় সজোরে ধাক্কায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়াসহ তিন বগি লাইনচ্যুত হয়। এসময় ইঞ্জিনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিন বগির ১০/১২ জন যাত্রী আহত হন।

প্রত্যক্ষদর্শী নূরুল হক বলেন, আমরা যখন স্টেশনে বসে ছিলাম তখন ট্রেনটি স্টেশনে আসে। এর একটু পরই ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময় ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের বগি লাইনচ্যত হয়। এসময় বেশ কয়েকজন যাত্রী আহত হন।

ট্রেনটির এটেন্ডেন্ট সোহেল বলেন, ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে লাগানোর সময়ে জোরে একটি শব্দ হয়। পরে দেখি ট্রেনের ২/৩টি বগি লাইনচ্যুত হয়েছে। বগিগুলোর দরজা-জানালা ভেঙে গেছে।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. নুর নবী জানান, ট্রেনটির ইঞ্জিন ঘুরানোর সময় ধাক্কায় ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় ট্রেনটি স্টেশনের প্লাটফর্মে পড়ে আছে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে বগিগুলো মেরামতের পর পুনরায় যাত্রা করবে।

-আটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ