শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট

নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর ধ্বংসস্তূপ থেকে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

শনিবার (২৯ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংবাদমাধ্যমটি এ-সংক্রান্ত ভিডিও প্রকাশ করেছে।

উদ্ধার হওয়া বৃদ্ধার নাম গুণা মায়া বোহারা। তার নাতি-ভাতিজা দীপক বোহারা বিবিসি নেপালিকে বলেছেন, উদ্ধার হওয়ার পর তাকে দেখে মনে হচ্ছিল যেন যুদ্ধে জয়ী হয়ে ফেরা একজন যোদ্ধা।

বৃদ্ধাকে তার পরিচর্যা কেন্দ্রের ধ্বংসস্তূপ থেকে বের করে আনতে প্রায় চার ঘণ্টা সময় লাগে। খবর পেয়ে কাঠমান্ডু থেকে সেখানে ছুটে যান দীপক।

প্রসঙ্গত, বুধবার নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত শত শত মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে।

বিজ্ঞানীদের ধারণা, তিব্বতের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে একটি হিমবাহ ধসে যাওয়ার পর নদীগুলোতে ব্যাপক পানির ঢল নেমে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এতে ঘরবাড়ি ও সেতুসহ বিস্তীর্ণ এলাকার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: বিবিসি

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ