শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

মা হারালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মারা গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা। তার নাম হীরাবেন মোদী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর।

এর আগে স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গুজরাটেই বসবাস করতেন তিনি।

গত বুধবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি থাকা মাকে দেখতে দিল্লি থেকে গুজরাটে গিয়েছিলেন মোদী। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি লিখেছিলেন, “গৌরবময় একটি শতাব্দী এখন ঈশ্বরের পায়ের কাছে।”
ভারতীয় প্রধানমন্ত্রী প্রায়ই গুরুত্বপূর্ণ উপলক্ষ এবং উৎসবগুলোতে আশীর্বাদ পেতে মায়ের কাছে ছুটে যেতেন। গত ১৮ জুন হীরাবেন মোদীর বয়স ৯৯ বছর হওয়ার পর মোদি লিখেছিলেন, তার জীবন এবং আত্মত্যাগ তার মন, ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসকে ‘গড়ে’ দিয়েছিল।

মোদী লিখেছিলেন, “আমার মা যতটা সহজ, ততটাই অসাধারণ। ঠিক সব মায়ের মতোই।” সূত্র: বিবিসি, এনডিটিভি

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ