শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

মেট্রোরেল নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা: যা করা যাবে, যা করা যাবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বহুল প্রতীক্ষার পর উদ্বোধন হলো স্বপ্নের মেট্রোরেল। মেট্রোরেল বাস্তবায়নে যাদের অসামান্য অবদান রয়েছে, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে ইউএনডিপি বাংলাদেশ।

বুধবার (২৮ ডিসেম্বর) এক বার্তায় ইউএনডিপি এ অভিনন্দন জানায়। একইসঙ্গে মেট্রোরেলে কি কি করা যাবে, কি কি করা যাবে না, তা নিয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

ইউএনডিপি জানায়, দেশের সুনাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে- মেট্রোরেলের যথাযথ ব্যবহার এবং এর যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে সচেতন থাকা। এভাবে সবাই সচেতন হলেই বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

আসুন, এক নজরে দেখে নেওয়া যাক মেট্রোরেলে যা করা যাবে, যা করা যাবে না-

যা করা যাবে না:
১. মেট্রোরেলে কোনো ধরনের পোষা প্রাণি বহন করা যাবে না।
২. বিপজ্জনক বস্তু বহন করা যাবে না।
৩. মেট্রোর প্ল্যাটফর্মে পানের পিক বা থু থু ফেলা যাবে না।
৪. প্ল্যাটফর্ম ও মেট্রো ট্রেনে খাওয়া-দাওয়া নিষেধ।
৫. প্ল্যাটফর্মের কোথাও কোনো ময়লা ফেলা যাবে না।
৬. মেট্রোরেলে ওঠা-নামার সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।
৭. কোচের দরজায় হেলান দিয়ে দাঁড়ানো যাবে না।
৮. মোবাইল ফোনের স্পিকার অন করে রাখা যাবে না
৯. এছাড়া নিচু স্বরে কথা বলতে হবে।

যা করতে হবে:
১. প্রয়োজন হলে স্টেশন কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করতে হবে।
২. নিরাপত্তাকর্মীদের দায়িত্ব পালনে সহায়তা করতে হবে।
৩. সহযাত্রীকে প্রয়োজনে সহায়তা করতে হবে।
৪. মনোযোগ দিয়ে ঘোষণা শুনতে হবে।
৫. সবক্ষেত্রে ভদ্রতা ও সৌজন্য বজায় রাখতে হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ