শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

‘ফ্রি ফায়ার’ নিয়ে বিরোধ, বন্ধু হাতে বন্ধু খু*ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ায় ফ্রি ফায়ার গেমসের আইডি নিয়ে বিরোধের জেরে গলা কেটে হত্যার শিকার হয়েছে স্কুলছাত্র সিফতাউল হাসান সিফাত (১৩)। এক বন্ধু সিফাতকে বগুড়া শহর থেকে শিবগঞ্জ উপজেলায় তার (বন্ধুর) দাদার বাড়িতে নিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডে জড়িত তার ওই বন্ধুকে গ্রেপ্তার এবং হত্যায় ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। হত্যাকারীর বয়স কম হওয়ায় পুলিশ তার নাম-পরিচয় প্রকাশ করেনি।

আজ বুধবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী তার কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এসপি জানান, সিফাত খুনের ঘটনায় তার বাবা বগুড়া শহরের নিশিন্দারা খাঁপাড়ার শাহ আলম বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে খুনি ওই কিশোরকে চিহ্নিত করে। পরে ঢাকার মনিপুরীপাড়া এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই কিশোর জানায়, সম্প্রতি সে কৌশলে সিফাতের মোবাইলে থাকা ফ্রি ফায়ার গেমসের আইডি ও পাসওয়ার্ড নেয়। সিফাত কয়েক দফা তার গেমসের আইডি ও পাসওয়ার্ড ফেরত চাইলেও তা সে দেয়নি। পরে স্থানীয় কয়েকজন বন্ধুর সহায়তায় তার কাছ থেকে চাপ দিয়ে আইডি ও পাসওয়ার্ড ফেরত নেয়। এতে সিফাতের ওপর ক্ষুব্ধ হয় তার ওই বন্ধু।

সে আরো জানায়, এর প্রতিশোধ নিতেই গত ২৫ ডিসেম্বর তার দাদার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে কৌশলে সিফাতকে সাথে নিয়ে শিবগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে যায়। সেখানে সন্ধ্যার দিকে একটি বাঁশঝাড়ের মধ্যে সিফাতকে নিয়ে গিয়ে সে পেছন থেকে চাপাতি দিয়ে আঘাত করে। এক পর্যায়ে তার গলা ও বাঁ হাতের রগ কেটে হত্যা করে। হত্যার পর আত্মগোপন করতে সে ঢাকায় যায়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ