শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

স্কুলে আল্লামা ইকবালের কবিতা পাঠ, শিক্ষক গ্রেফতার (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তরপ্রদেশের একটি সরকারি স্কুলে পিটি চলাকালীন প্রার্থনায় শিক্ষার্থীদের আল্লামা ইকবালের কবিতার লাইন গাইতে গাইতে দেওয়ায় প্রতিষ্ঠানটির সহকারী এক শিক্ষককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

শনিবার (২৪ ডিসেম্বর) এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের পর তাকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়। এমনকি স্কুলের প্রধান শিক্ষককেও এ ঘটনার জেরে বরখাস্থ করেছে শিক্ষা অধিদপ্তর।

বরেলীর পুলিশ সুপার রাজকুমার আগরওয়াল জানিয়েছেন, উত্তরপ্রদেমের ফরিদপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে মাদরাসার মতো প্রার্থনাসঙ্গীত গেয়েছে শিক্ষার্থীরা।

এ ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-র স্থানীয় শাখার সভাপতি সোমপাল রাঠৌর বাদী হয়ে অভিযোগ দায়ের করে। তার অভিযোগের ভিত্তিতে স্কুলের সহকারী শিক্ষক ওয়াজিরুদ্দিন এবং প্রধান শিক্ষক নাহিদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা নেওয়া হয়।

তার বক্তব্য অনুযায়ী, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে ওই শিক্ষককে গ্রেফতার করে জেলে প্রেরণ করা হয়েছে।

বরেলীর প্রাথমিক শিক্ষা দফতরের কর্মকর্তা বিনয় কুমার জানিয়েছেন, ওই প্রার্থনাসঙ্গীতের ভিডিওটি বিশেষজ্ঞদের দিয়ে যাচাই করা হবে। সেই সঙ্গে ওয়াজিরুদ্দিন এবং নাহিদ সিদ্দিকীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

ভিডিতে দেখা যায়,শিক্ষার্থীদের কণ্ঠে উর্দু সাহিত্যের কবি আল্লামা ইকবালের কবিতার লাইন শোনা গিয়েছে— ‘মেরে আল্লা বুরাই সে বচানা মুঝকো, নেক যো রাহ হো উস রাহ পে চলানা মুঝকো।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ