বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ডিজিটাল নিরাপত্তা মামলায় বাবুল আক্তার গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় দেশের আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন দুপুরে বাবুল আক্তারকে চট্টগ্রাম মহানগর আদালতে হাজির করার পর শুনানী শেষে আদালত বাবুল আক্তারকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। তবে পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা নগরীর খুলশী থানায় মামলাটি দায়ের করেছিলেন।

আদালত সূত্র জানায়, গত ১৯ অক্টোবর পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা বাদি হয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী ইলিয়াছ হোসেনকে এক নম্বর আসামি করে খুলশী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। এই মামলায় মিতু হত্যা মামলায় কারাগারে থাকা বাবুল আক্তারসহ তার বাবা ও ভাইকেও আসামি করা হয়।

এদিকে এই মামলায় বৃহস্পতিবার বাবুল আক্তারকে চট্টগ্রাম মহানগর আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আর্জি জানায় পুলিশ। পরে আদালত বাবুল আক্তারকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ