রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

শেখ হাসিনার মতো নেতা না থাকলে উন্নয়ন হয় না: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গতকাল সিলেটের সমাবেশের সঙ্গে ঢাকার উত্তরার সমাবেশ মিলিয়ে দেখুন। বুঝবেন কার পায়ের তলায় মাটি নেই। বাকিটা দেশের মানুষ নির্বাচনে সিদ্ধান্ত নেবে।

আজ কুমিল্লা সেনানিবাসের এমআর চৌধুরী প্রাঙ্গণে আয়োজিত সশস্ত্র বাহিনী দিবসের কেক কাটা শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার মতো নেতা না থাকলে এ দেশে উন্নয়ন হয় না তা প্রমাণিত সত্য। তিনি বলেন, বাঞ্ছারামপুরের ঘটনাটি সাজানো, বানোয়াট বাস্তবে সত্য নয়।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী আমাদের দুর্যোগের বন্ধু। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সশস্ত্রবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

এসময় উপস্থিত ছিলেন, ৩৩ পদাতিক ডিভিশন জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো. মাইনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান এমপি, রাজি মোহাম্মদ ফখরুল এমপি, নাসিমুল আলম নজরুল এমপি, ডা. প্রাণ গোপাল দত্ত এমপি, নিজাম উদ্দিন হাজারী এমপি, এইচএম ইব্রাহিম এমপি, আঞ্জুম সুলতানা এমপি, অ্যারোমা দত্ত এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি এমপি, ফরিদা আলম সাকী এমপি, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নানসহ কুমিল্লা, ফেনী, চাদঁপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া,লক্ষ্মীপুর জেলার রাজনৈতিক ব্যক্তিত্বসহ বীর মুক্তিযোদ্ধা, বীরপ্রতীক, মুক্তিযোদ্ধা পরিবারবর্গ, সেনাবাহিনী ও প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ৯৪০ জন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ