বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মাত্র পাঁচ মাসে হাফেজ হলো জান্নাতুল নাঈম ফাহাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন মিরুককান্দি গ্রামে মো.মোখলেছুর রহমান ছেলে জান্নাতুল নাইম ফাহাদ মাত্র পাঁচ মাসে হিফজ সম্পন্ন করেছে।

পাকুন্দিয়া পৌরসভায় ৬নং ওয়াডের চরপাকুন্দিয়া গ্রামের দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। এখানেই সে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছে।

দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মো.শরিফুল ইসলাম বলেন, হিফজ শুরু করার পরই আমরা ফাহাদের মাঝে মেধার প্রতিভা অনুভব করি। সে মাত্র পাঁচ মাসে হিফজ সম্পন্ন করেছে। তবে সে খুব ভদ্র ও শান্ত প্রকৃতির ছেলে। ফাহাদ জন্য দেশবাসীর প্রতি দোয়া চেয়েছেন তিনি।

তিনি আরও জানান, নুরানী ও নাজেরা শাখায় পড়াশোনা শেষ করতে সময় লাগে প্রায় তিন বছর। সেখানে তার সময় লেগেছে মাত্র নয় মাস। ফাহাদের চেষ্টা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রচেষ্টা ও পরিবারের সহযোগিতায় আল্লাহর রহমতে সে এই মহা পুরস্কারে ভূষিত হয়েছে। সে যেন বড় হয়ে কুরআনের খেদমত করতে পারে তার জন্য সকলের কাছো দোয়া চাই তার পরিবার লোকজন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ