বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তানজানিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছে।

রোববার (৬ নভেম্বর) দেশটির বুকোবা শহরের একটি বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি।

তানজানিয়ার প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া জানিয়েছেন, তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় রোববারের বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে। বাণিজ্যিক রাজধানী দারুস সালাম থেকে ছেড়ে আসা বিমানটি ঝড়ো আবহাওয়ায় অবতরণের চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়।

তানজানিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল তানজানিয়া ব্রডকাস্টিং কর্পোরেশনের (টিবিসি) বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুর্ঘটনার পর ২০ জনকে উদ্ধার করা হয়েছে। প্রেসিশন এয়ারের ওই বিমানটিতে ৪৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

রয়টার্স জানায়, দারুস সালাম শহর থেকে ছেড়ে আসা বিমানটি ঝড় ও ভারী বৃষ্টির কারণে স্থানীয় সময় রোববার সকালে ভিক্টোরিয়া হ্রদে বিধ্বস্ত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ