বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইউক্রেনকে ৪০ কোটি ডলার সহায়তা দেবে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনকে ৪০ কোটি ডলার মানবিক সহায়তা দিবে সৌদি আরব। সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৪ অক্টোবর) সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির সাথে ফোনালাপ করেছেন।

যুবরাজ বলেছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্য চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতা এবং সহায়তার জন্য প্রয়োজনীয় সব কিছু করতে প্রস্তুত সৌদি আরব।

এসময় ইউক্রেনের আঞ্চলিক সার্বভৌমত্বের পক্ষে সৌদি আরবের অবস্থানের জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানান জেলেনস্কি।

জেলেনস্কি জানিয়েছেন, তিনি এবং যুবরাজ সালমান আরও যুদ্ধবন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন।

চলতি বছরের গত মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন দেশের ১০ যুদ্ধবন্দিকে মুক্তি দেওয়ার ব্যাপারে মধ্যস্থতা করেছিলেন সৌদি যুবরাজ সালমান।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ