শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

ঢাকায় হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন।

আজ রোববার (৯ অক্টোবর) চট্টগ্রাম আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর থেকে চিকিৎসার জন্য ঢাকায় এসে পৌঁছান। বর্তমানে তিনি ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরার মারকাজে অবস্থান করছেন।

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল খালেক আওয়ার ইসলামকে জানান, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী কয়েকদিন যাবত পিত্ত থলিতে পাথর সংক্রান্ত রোগে ভুগছেন। আগামীকাল সোমবার রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হবে।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে পেটে ব্যথা নিয়ে তিনি চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে ভর্তি হোন। হাসপাতালের গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডাক্তার শামীম বখশের অধীনে চিকিৎসা করান। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়।

প্রবীণ এই আলেমের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে তার পরিবার বিশেষ দোয়া কামনা করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ