শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জোর করে ক্ষমতায় আসতে চাইলে প্রতিহত করুন: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশের একটি দল সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জোর করে ক্ষমতায় আসতে চায়, তাদের প্রতিহত করুন। এসব নেতিবাচক রাজনীতি বাংলাদেশে চলে না। শেখ হাসিনার সরকার জনবান্ধব, তিনি দরিদ্র-দিনমজুর, কৃষক, মেহনতি মানুষকে সম্মান করেন। তাই শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।’

আজ বুধবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে বিএনপিকে ইঙ্গিত করে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনীতির মেরুদণ্ড হলো কৃষি। কৃষিই হলো আমাদের অর্থনীতির পাঁজর। দেশের অর্থনীতি শক্তিশালী করতে কৃষির উন্নয়নে আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।’

কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. আনোয়ার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক বেনজির আলম, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ ও কুমিল্লা জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়নের সভাপতি লক্ষণ সাহা প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ