সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮


মাদরাসা শিক্ষকদের আগস্টের এমপিওর চেক ছাড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মাদরাসা শিক্ষক-কর্মচারীদের আগস্ট (২০২৬) মাসের বেতন-ভাতার সরকারি অংশের এমপিওর চেক ছাড় হয়েছে। আগামী ১ সেপ্টেম্বরের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে শিক্ষক-কর্মচারীরা আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

সোমবার (৩১ আগস্ট) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক ৩১ আগস্ট বিতরণকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

চেকগুলো অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীরা আগামী ১ সেপ্টেম্বরের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকা উত্তোলন করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ