সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান

পাকিস্তানে ভয়াবহ বন্যায় গত ২৪ ঘন্টায় ১১৯ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোমান আবদুল্লাহ।।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (এনডিএমএ) কর্তৃক প্রকাশিত এক পরিসংখ্যান অনুসারে, গত জুন মাস থেকে হওয়া মৌসুমী বন্যায় দেশটিতে মৃতের সংখ্যা ১০৩৩ এ দাঁড়িয়েছে।

আজ রোববার সংস্থাটি জানিয়েছে, দেশটির বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় গত ২৪ ঘন্টায় ১১৯ জনের প্রাণহানি ঘটেছে।

গত কয়েক সপ্তাহ ধরে চলা ঐতিহাসিক মৌসুমী বৃষ্টিপাত এবং বন্যা তিন কোটিরও বেশি মানুষকে ঝুঁকির মুখে ফেলেছে। দেশটির জলবায়ু পরিবর্তন মন্ত্রী এ পরিস্থিতিকে জলবায়ু পরিবর্তনের কারণে ব্যাপক মানবীয় বিপর্যয়" বলে অভিহিত করেছেন। বন্যা মোকাবেলায় দেশটির জাতীয় ও প্রাদেশিক কর্তৃপক্ষের সাথে সেনাবাহিনী যোগ দিয়েছে।

গত শনিবার পাকিস্তানের সেনাপ্রধান দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান পরিদর্শন করেছেন, যেটি বৃষ্টির কারণে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়েছে।

দেশটির নেতৃবৃন্দ সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন এবং একটি আন্তর্জাতিক আপিল তহবিল গঠন করার পরিকল্পনা করেছেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতঃমধ্যে তুরস্ক উদ্ধারকাজে সহায়তার জন্য একটি দল পাঠিয়েছে। বন্যাকবলিত এলাকা পরিদর্শনের পর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক টুইট বার্তায় বলেছেন, দুর্যোগে ক্ষতির মাত্রা ধারণার চেয়েও অনেক বেশি। সূত্র: আলজাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ