বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাজিতপুরে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

যেভাবে পেজের রিচ বাড়াবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান সময়ে ফেসবুক প্রোফাইল এবং পেইজের পোস্টের রিচ দিন দিন আগের চেয়ে কমে যাচ্ছে। এতে আমরা কমে যাওয়া নিয়ে অনেকেই চিন্তিত। এই সমস্যার সমাধানের জন্য অনেকেই পেইড প্রোমোশন করেন। তবে এটাই একমাত্র সমধানের পথ নয়। মূলত ফেসবুক তার ব্যবহারকারীদের মনোভাব বুঝে তাদের কাছে পোস্ট রিকমেন্ড করে।

ধরে নিন আপনার একটি ফেসবুক পেইজ রয়েছে। যেখানে আপনি খাবারসংক্রান্ত বিষয়ে পোস্ট করেন। আপনার ওই পেইজ যারা লাইক করেছেন, তাদের কাছে সেই পোস্ট পৌঁছানোর কথা। কিন্তু দেখা গেল, যারা লাইক করেছেন তাদের মধ্যে অনেকেই আপনার পোস্টগুলো পছন্দ করছেন না, অথবা হয়তো আগে পছন্দ করতেন; কিন্তু এখন সেগুলো পছন্দের তালিকায় নেই। ফেসবুক কিন্তু সবই বুঝতে পারে এবং যারা আপনার পোস্ট পছন্দ করছেন না, তাদের কাছে আপনার পেজের পোস্টগুলো রিকমেন্ড করবে না। ফলে আপনার পোস্টের রিচ কমে যাবে।

চলুন জেনে নিই কীভাবে পেজের রিচ বাড়াবেন:

প্রথমত : আপনার পোস্টে যেন হিউম্যান টাচ থাকে, সে বিষয়ে নজর দিন। অর্থাৎ হিউম্যান ইন্টারেস্ট কন্টেন্টের উপর নজর দিন। মাঝে মাঝে বিভিন্ন ব্যক্তিকে ট্যাগ করে পোস্ট করুন।

দ্বিতীয়ত : গতানুগতিক পোস্ট করলেই হবে না। মাঝে মধ্যে ইনফোগ্রাফিক্স বা ভিডিও পোস্ট করুন। ওপেন এন্ডেড প্রশ্ন পোস্ট করুন। যার মাধ্যমে আপনার পেইজের ফলোয়ার বা আপনার বন্ধুরা কোনো মন্তব্য করতে পারবেন। তাদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ বাড়াতে হবে।

তৃতীয়ত : ক্লিক বেইট কোনো কিছু পোস্ট করা যাবে না। কারণ, ফেসবুকের অ্যালগরিদম এবং এআই অত্যন্ত বুদ্ধিমান। তারা পুরো বিষয়টি ধরে ফেলবে। তাই ক্লিক বেইট কোনো কন্টেন্ট পোস্ট করা একদম অনুচিত।

চতুর্থ : অর্গানিক রিচের ডাটা অ্যানালিসিস করুন নিয়মিত। ফেসবুকের ইনসাইট বোঝার চেষ্টা করতে হবে। কোন দিন রিচ বাড়ছে, কোনদিন কমছে তা যেমন বুঝতে হবে; তেমন কেন বাড়ছে বা কমছে সেটাও বুঝতে হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ