শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসীর উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ বুধবার (২৪ আগস্ট) বিকেলে গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে খুলনাগামী একটি মাছের খালি পিকআপের সাথে উল্টো দিক থেকে আসা আরেকটি থ্রি হুইলারের সাথে সংঘর্ষ হয়।

এ সময় তারা ঘটনাস্থলে থাকা একটি মোটরসোইকেলকেও ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে গিয়ে রাস্তার পাশের একটি ইজিবাইকের ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে থাকা এক অজ্ঞাত ব্যক্তি (৩৫) মারা যায়।

পিকআপে চাপা দেয়া মটরসাইকেল আরোহী সদরের সুকতাইল গ্রামের ফরহাদ শেখ (৩৮) গুরুতর জখম হলে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ সদরের সোনাকুড় এলাকায় রুবিয়া বেগম (৫৫) নামের এক নারী মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ