শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় এসআর পরিবহনের একটি নৈশকোচ ও ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোচের চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন যাত্রী আহত হয়েছেন।

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ি উপজেলার ব্রহ্মচারী মন্দির নামকস্থানে মঙ্গলবার (২৩ আগস্ট) ভোর ৫টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক শেখের ছেলে কোচ চালক আব্দুল হাকিম (৩২) ও জেলার হাকিমপুর উপজেলার নওদাপাড়া ডাঙ্গাপাড়ার নাসির উদ্দীনের ছেলে কোচের যাত্রী আশি আলী (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাফুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ভোরে ঢাকা থেকে এসআর পরিবহনের একটি কোচ দিনাজপুরের দিক আসছিল। পথিমধ্যে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কোচ চালক ও কোচ যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। এসময় গুরুতর আহত ২ কোচ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও স্টাফরা পালিয়ে যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ