শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

খাগড়াছড়ির গুইমারায় কাঠবোঝাই ট্রাক উল্টে নিহত ২, আহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্ধুকছড়ি সড়কের তৈকর্মা এলাকায় কাঠবোঝাই ট্রাক উল্টে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে জালিয়াপাড়া-মহালছড়ি সড়কের তৈকর্মা এলাকায় কাঠবোঝাই ট্রাক (ঢাকামেট্রো - ট ২৪-০৩৩১) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ির উপরে থাকা কাঠশ্রমিকেরা কাঠের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ২ জন শ্রমিক নিহত ও ৮ জন আহত হয়। নিহতরা হলেন, মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার আলতাফ হোসেনের ছেলে রাজু (৩৫) ও আঃ কাদেরের ছেলে মোঃ ইলিয়াস (৩৬)।

আহত শ্রমিকরা হলেন মো.আমিন (৫২), আবু ছালেহ (৩৬), মোঃ শাহজামান (৪৮), মোঃ ইউছুফ (৪২), ছাদ্দাম হোমেন (৩০)। তবে নিহত এবং আহত সবাই মানিকছড়ি থানার গচ্ছাবিল এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার পর এলাকাবাসী নিহত ও আহতদের উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। বাকি ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্যরা মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।

গুইমারা থানার ওসি আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ