শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

করোনার বন্ধের পর সশরীরে স্কুলে ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শ্বের যে কয়টি দেশে কোভিডের কারণে সবচেয়ে বেশি দিন স্কুল বন্ধ ছিল, ইন্দোনেশিয়া তাদের অন্যতম।

দুই বছরেরও বেশি সময় অনলাইন শিক্ষা কার্যক্রমের পর আজ সোমবার দেশটির প্রায় অর্ধেক স্কুলে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করেছে। বিবিসি আজ সোমবার এ তথ্য জানিয়েছে।

কয়েক দিনের মধ্যেই ইন্দোনেশিয়ার প্রায় ২৪ হাজার অর্থাৎ দেশটির অর্ধেকের মতো সরকারি স্কুল সশরীরে ক্লাস শুরু করবে। বাকি স্কুলগুলোতে অনলাইন-অফলাইন মিলিয়ে ক্লাস হবে। বিশেষজ্ঞেরা বলছেন, এতটা দীর্ঘ সময় সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখায় শিক্ষা খাতে সংকট দেখা দিয়েছে।

ইন্দোনেশিয়ার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী নভেম্বরের মধ্যে দেশটির দুই কোটি ৭০ লাখ রেজিস্টার্ড শিক্ষার্থী পুরোদমে সশরীরে ক্লাসে ফিরবে।

দক্ষিণপূর্ব এশিয়ায় ফিলিপাইন ব্যাপকভাবে কোভিডে নাকাল হয়েছিল। দেশটিতে ৩০ লাখের মতো লোক এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে প্রায় ৫০ হাজার মানুষের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ