শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

ওমরায় গেলেন ডা. জাহাঙ্গীর কবির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

সুবিন্যস্ত লাইফ স্টাইল ও নিয়ন্ত্রিত জীবন-যাপনের পরামর্শ দিয়ে জনপ্রিয়তা পাওয়া চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির উমরা পালনে সৌদি আরব যাচ্ছেন।

জানা যায়, আজ সোমবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি ঢাকা ছেড়েছেন।

তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্টেটাসের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে তিনি লিখেন, আপনাদের সকলের দোয়া চাই, আলহামদুলিল্লাহ্ আজ ৬:৩০ মিনিটে বাংলাদেশ বিমানে করে ওমরাহ্ করার জন্য আল্লাহর ঘর ক্বাবা শরীফের উদ্দেশ্যে রওনা হচ্ছি। যেহেতু সরাসরি মক্কা তে যাবো তাই এহরামের কাপড় পরেই বিমানে উঠতে হবে, আপাতত বিমানবন্দরে অপেক্ষা করছি।

তিনি বলেন, আমার অবর্তমানে Health Revolution এর সকল কার্যক্রম যথারীতি চালু থাকবে, ওখানে ৭ জন ডাক্তার নিয়মিত বিনামূল্যে রোগীদের পরামর্শ দেবেন, এবং Ultimate Organic Life এর সকল কার্যক্রমও আগের মত বহাল থাকবে, তবে আমি আসা পর্যন্ত General Free Counselling বন্ধ থাকবে, কিন্তু যে কেউ যথাযথ নিয়ম ফলো করে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।

সবশেষে তিনি বলেন, আমি মূলত ইবাদতরে উদ্দেশ্যেই ওমরাহ্ করতে যাচ্ছি তাই যথাসম্ভব ইবাদতে আত্ননিয়োগ করবো বিধায় সবার সাথে ওভাবে দেখা করতে পারবো না বলে আন্তরিক দুঃখ প্রকাশ করছি, তবে অনেকের সাথে এমনিতেই দেখা হবে সেটা মহান আল্লাহ পাকের ইচ্ছা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ্ আমাদের সকলকে ক্ষমা করুন এবং ওনার রহমতের ছায়ায় স্হান দিন, আমীন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ