শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

সিরাজগঞ্জে ইউএনওর গাড়ি ভাঙচুর, এসিল্যান্ড আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এছাড়া গ্রামবাসী অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান। এখন হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

আজ রোববার (২১ আগস্ট) সকালে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া হলদিঘর এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের আশ্রয়ণ প্রকল্প নির্মাণের লক্ষ্যে রবিবার সকালে আমি ও এসিল্যান্ড সরেজমিন পরিদর্শনে যাই। এ সময় এলাকার উচ্ছৃঙ্খল কিছু উঠতি বয়সী যুবক ও মহিলারা পথরোধ করে ও অশালীন আচরণ করে৷ একপর্যায়ে পেছন থেকে অতর্কিত হামলা চালিয়ে আমার গাড়ি ভাঙচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এসিল্যান্ডের মাথা ফেটে যায়।

দ্রুত এসিল্যান্ডকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ