মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ভারতে ‘টমেটো ফ্লু’ নামে নতুন ভাইরাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারত যখন করোনা ভাইরাস এবং মাঙ্কিপক্সের সঙ্গে লড়াই করছে, তখনই ‘টমেটো ফিভার’ বা ‘টমেটো ফ্লু’ ভাইরাস উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ভারতে এই ভাইরাসে সংক্রমিত হয়েছে ৮২ জন।

‘দ্য ল্যানসেট রেসপিরেটরি জার্নাল’-এর একটি প্রতিবেদন অনুসারে, প্রাথমিকভাবে কেরালার কোল্লামে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই রোগটির পরিমাণ সবচেয়ে বেশি। গত ৬ মে পর্যন্ত রিপোর্টের ভিত্তিতে এই কথা বলা হয়েছে।

প্রতিবেদন বলা হয়েছে, আমরা কোভিড-১৯-এর চতুর্থ ঢেউয়ের মোকাবিলার জন্য যখন প্রস্তুত হচ্ছিলাম, তখনই অন্য দিকে একটি অন্য সংক্রমণ বাড়তে শুরু করেছিল। টমেটো ফ্লু বা টমেটো জ্বর নামে পরিচিত এই নতুন ভাইরাস ভারতের কেরালা রাজ্যে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই সময়েই সংক্রমণ ঘটাতে শুরু করেছে।
টমেটো ফ্লু যে একেবারেই হালকাভাবে নেওয়ার মতো সংক্রমণ নয়, তা পরিষ্কার করা হয়েছে এই প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘সংক্রামক এই রোগটি কেরালার আঁচল, আরিয়ানকাভু এবং নেদুভাথুর অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই রোগের কারণে আশপাশের রাজ্যগুলোকেও সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, তামিলনাড়ু এবং কর্ণাটকের মতো প্রতিবেশী রাজ্য যেন এই বিষয়ে প্রস্তুত থাকে। সেখানেও সতর্কতা জারি করা হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ