বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

বন্যায় পাকিস্তানের বেলুচিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ২১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় আরও আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ১ জুন থেকে শনিবার (২০ আগস্ট) পর্যন্ত দেশটির ওই প্রদেশে চার দফা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৫ জনে। খবর জিও নিউজ’র।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) তথ্য অনুযায়ী, বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, বহু সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। বেলুচিস্তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল তবে গত ৪৮ ঘণ্টায় সিন্ধুতে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আবহাওয়া অফিস একটি নতুন পূর্বাভাস সম্পর্কে সতর্ক করেছে যে পূর্ব বেলুচিস্তান, দক্ষিণ পাঞ্জাব এবং সিন্ধুতে পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে আরও বৃষ্টি হতে পারে।

শনিবার সরকারি সূত্র নিশ্চিত করে যে বাড়ির ছাদ ধসে গোথ মির খান সোবদ্রানিতে একই পরিবারের পাঁচজন ও ডেরা বুগতি জেলায় একই ধরনের ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।

এনডিএমএ জানিয়েছে, ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় বেলুচিস্তানের বোলান, কোয়েটা, ঝাব, দুকি, খুজদার, কোহলু, মাস্তুং, হারনাই এবং সিবি জেলায় এ পর্যন্ত ২১৫ জন প্রাণ হারিয়েছেন।

এদিকে, দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বেলুচিস্তানের কমান্ডারকে ফোন করেছেন। বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতায় প্রাদেশিক সরকারকে সহায়তা করার নির্দেশ দিয়েছেন তিনি।

বন্যায় বেলুচিস্তানে ১৮টি ব্রিজ ও ৬৯০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এক লাখের বেশি গবাদি পশুর মৃত্যু হয়েছে। ২৩ হাজার ১১৭ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ৬ হাজারের বেশি বাড়ি ধসে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ