শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

পররাষ্ট্রমন্ত্রী দলের কেউ নন, দলের পক্ষে কথা বলার দায়িত্বও দেওয়া হয়নি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী দলের কেউ নন, দলের পক্ষে কথা বলার দায়িত্বও দেওয়া হয়নি বলে মন্তব‌্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ রোববার (২১ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ মন্তব‌্য করেন মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘তিনি (এ কে আব্দুল মোমেন) অবশ্যই আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য। তবে দলের কেন্দ্রীয় কমিটির কেউ নন। তিনি আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কথা বলবেন, এমন দায়িত্বপ্রাপ্ত কেউ নন। তাকে এমন দায়িত্বও দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘বিদেশে কেউ যদি কারও সঙ্গে ব্যক্তিগত গল্প করে আসেন, সেই দায় আওয়ামী লীগের না। দলের পক্ষ থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়নি,’।

তথ্যমন্ত্রী বলেন, দলের ভিত জনগণ। আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি। জনগণের রায় নিয়েই আওয়ামী লীগ সবসময় সরকার পরিচালনা করছে। আমরা মনে করি, জনগণ ছাড়া কেউ সরকার টিকিয়ে রাখতে পারে না, দেশ পরিচালনার দায়িত্বও নিতে পারে না।’

তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার বক্তব্য ডিসটর্টেড (বিকৃত করা হয়েছে)। তিনিই জানেন, তিনি কী বলেছেন। তিনি যদি কোথাও গিয়ে কারও সঙ্গে ব্যক্তিগত আলাপ করে আসেন, সেটার দায় তার। দল বা সরকার এ দায় নেবে না। আমি মনে করি, দায়িত্বশীল পদে থাকলে দায়িত্বশীলভাবে কথা বলা দরকার। আমি নিজেও কথা বলার সময় সতর্ক থাকি।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ