শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

ঢাকার ওয়ারীতে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেলো ৩৯ কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুরোনো ঢাকার ওয়ারীতে লারমিনি স্ট্রিটের মাসজিদুন নূর টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় সাইকেল পুরস্কার দিয়েছে ৩৯ কিশোরকে।

সম্প্রতি খুবই সুন্দর একটি আয়োজন করেছে মসজিদটি। কয়েকমাস আগে মসজিদ কমিটি ঘোষণা দেন, ১০ থেকে ১৮ বছর বয়সী যারা টানা ৪০ দিন প্রতি ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সাথে আদায় করবে, তাদের প্রত্যেককে দেয়া হবে ব্র্যান্ড নিউ এক্সক্লুসিভ সাইকেল।

প্রতিযোগিতায় অংশ নেয় এলাকার অনেক ছেলে। প্রতি ওয়াক্ত কন্টিনিউ করে শেষ পর্যন্ত ৩৯ জন বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে যার যার বয়স অনুযায়ী সাইজের সাইকেল তুলে দেয়া হয়।

প্রতিযোগিতাকে বাচ্চারা সিরিয়াসলি নেয়, সঙ্গে অভিভাবকরাও। বাচ্চা যখন আবদার করে তখন বাবা সাথে না গিয়ে পারেন না। তাই বাচ্চার সাথে অনেক বাবাও মসজিদে আসেন।

ফলাফল, যে বাবা কখনও জুমা বা ঈদ ছাড়া কোনো নামাজ মসজিদে গিয়ে পড়েননি কিংবা নিয়মিত নামাজ পড়তেন না, তিনিও বাচ্চার সাথে এসে এসে অভ্যস্ত হয়ে পড়েছেন। এদের সবাই এখন মসজিদের নিয়মিত মুসল্লি। টানা ৪০ দিন যে কোনো কিছু করে গেলে তা অভ্যাসে পরিণত হয়। হয়েছেও তাই।

এমন গঠনমূলক কাজ সব মসজিদ কমিটি করবে বলে আশা প্রকাশ করেছেন মসজিদ কমিটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ