শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

পার্শ্ববর্তী দেশের ওপর আ.লীগ নির্ভরশীল নয়: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:পার্শ্ববর্তী কোনো দেশ বা বিদেশি শক্তি কারও ওপর আওয়ামী লীগ নির্ভরশীল নয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল, জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় থাকতে চাই।

আজ শনিবার (২০ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন কৃষিমন্ত্রী।

আব্দুর রাজ্জাক বলেন, হুমকি দিয়ে আন্দোলন করে সরকারের পতন ঘটানো যাবে না। আর বিএনপি যেভাবে নিজেদের কবর খুঁড়েছে, তারা কোনোদিন ক্ষমতার আসতে পারবে না। আমরা আমাদের শক্তিতে, জনগণের শক্তিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবো।

তিনি বলেন, ২০২৩ সালে নির্বাচন এই সরকারেই অধীনেই হবে। ইসি যে নির্দেশনা দেবে সেভাবে সরকার কাজ করবে বলেও জানান কৃষিমন্ত্রী। জনগণের শক্তিতে নির্বাচনের মাধ্যমে আবারও আওয়ামীগ লীগ সরকার ক্ষমতায় আসবে বলে মনে করেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, কেউ যদি বলে অমুক দেশ আমাদের স্থিতিশীল করবে, ক্ষমতায় রাখবে এসব ভিত্তিহীন কথা। আওয়ামী লীগ জনগণের, জনগণের মাঝ থেকে ক্ষমতা নিয়ে উঠে এসেছে। আমরা কোনোদিন পার্শ্ববর্তী দেশ, বিদেশি বা ক্ষমতাশীল দেশ, পরমাণু শক্তিধর দেশ, কাউকে আমরা মনে করি না, আমাদেরকে ক্ষমতায় রাখবে। আমরা জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় থাকতে চাই।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ