শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

জামালপুরের মাদরাসার ভবন থেকে পড়ে আহত ২ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জে চারতলা ভবনের তৃতীয় তলার বারান্দার রেলিং থেকে পড়ে দুই মাদরাসা শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ শনিবার (২০ আগস্ট) সকাল ১০টায় পৌর এলাকার আজিমনগর বাদেশশারিয়াবাড়ী জামিউল উলুম কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন,  ইসলামপুরের উলিয়া গ্রামের হাফেজ আব্দুল আজিজ (১৪) এবং বকশীগঞ্জ বগারচরের হেফজ শিক্ষার্থী আসাদুল্লাহ (১৩)।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, তিনতলা ভবনে প্রায় ৪০ জন শিক্ষার্থী হেফজ বিভাগে পড়ালেখা করছেন। সকাল ৯টায় ক্লাস শেষ হয়। সবাই ঘুমিয়ে পড়ে। আসাদুল্লাহ এবং আজিজ বারান্দার রেলিংয়ে বসে কথা বলছিল। এক সময় একজন পড়ে যেতে লাগলে অপরজন তাকে বাঁচাতে গেলে দুজনই একসঙ্গে পড়ে যায়।

আহতদের দেওয়ানগঞ্জ হাসপাতালে নেওয়া হলে অবস্থা শংকটাপন্ন হওয়ায় তাদেরকে জামালপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।

মাদরাসার শিক্ষক আমিনুল ইসলাম জানান, আহত দুইজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেরই হাত-পা, কোমর প্লাস্টার করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ