শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

মৌলভীবাজারে টিলা ধসে নিহত ৪ চা শ্রমিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাখাইছড়া চা বাগানে টিলা ধসে ৪ নারী চা শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৯ আগস্ট)  বেলা সাড়ে ১১টায় উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চা-শ্রমিক হীরামনি ভূমিজ (৩০), পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) ও শকুন্তলা ভূমিজ (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা।

তিনি বলেন, আজ সকালে চারজন নারী চা-শ্রমিক ঘর লেপার মাটি সংগ্রহ করতে আসেন। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে। সে সময় মাটিচাপায় তারা ঘটনাস্থলে নিহত হন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম উর রশিদ তালুকদার জানান, চার নারী শ্রমিক ঘর লেপন করার জন‍্য সাদা মাটি সংগ্রহ করছিলেন। এসময় মাটিচাপায় তারা মারা যান। ময়নাতদন্তের জন‍্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ