শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

বিশ্বে করোনায় আরও ১৭৮১ মৃত্যু, আক্রান্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ১৪১ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় সাড়ে ১৩ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৭৮১ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় দুই শ।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ কোটি ৮৬ লাখ ২৪ হাজার ৫৭ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৬৫ হাজার ৯৩০ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৬৪ জনের এবং শনাক্ত হয়েছে ৬৮ হাজার ৯৭৯ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ২২ হাজার ১৬৭ জন এবং মৃত ২০২ জন। ইতালিতে আক্রান্ত ২৭ হাজার ২৯১ জন এবং মৃত্যু ১৪৭ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৩ হাজার ৪২৫ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। জাপানে মৃত ৩০০ জন এবং আক্রান্ত ২ লাখ ৮ হাজার ৪৮৩ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ১৩৪ জন এবং আক্রান্ত ১৯ হাজার ৭১৮ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৫ হাজার ৮০৯ জন এবং মৃত্যু হয়েছে ৬২ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ১৪৩ জন এবং ২৯ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৪৮০ জন এবং মৃত্যু হয়েছে ৬১ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ