শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

দ্রব্যমূল্যের কষাঘাতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে জনজীবন দুর্বিষহ করে তুলেছে। তিনি বলেন, সারাবিশ্বে জ্বালানি তেলের দাম কমলেও সরকার রেকর্ড পরিমাণ ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে জনগণের উপর অমানবিক বোঝা চাপিয়ে দিয়েছে।

অযোগ্য ও ব্যর্থ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। জনগণের সরকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। চাল ডাল তেলের দাম কমাতে হবে।

তিনি বলেন, চা শ্রমিকগণ তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করলেও তাদের দাবিকে আমলে নিচ্ছে না। এভাবেই চা শ্রমিকরা নিস্প্রেষণের শিকার হচ্ছে। ১২০ টাকা মজুরি কোন শ্রমিকের হতে পারে না। অবিলম্বে চা শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে।

আজ সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার কর্মী তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের ভারপ্রাপ্ত জেলা সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন-এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন-এর সঞ্চালনায় লক্ষ্মীপুর শহরের আল কাবীর অডিটোরিয়ামে বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আ হ ম নোমান সিরাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি হাফেজ লোকমান হোসাইন, ইসলামী আন্দোলনের জেলা দপ্তর সম্পাদক মাওলানা নুরুল আলম প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ