শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আজ শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মেসার্স নাবির পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

বিএনপিকে উদ্দেশ করে এম এ মান্নান বলেছেন, গুমের রাজনীতি আওয়ামী লীগ করে না। যদি কোনো গুম হয়ে থাকে তাহলে দেশে আইন আছে, আদালত আছে আপনারা মামলা করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে উন্নয়ন হচ্ছে না। শহর থেকে শুরু করে গ্রাম চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন। সেই উন্নয়নগুলো একটা মহলের সহ্য হচ্ছে না। সেজন্য তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান।

পরে মেসার্স নাবির পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের আয়োজনে স্টেশনের চেয়ারম্যান মো.ফরিদ নাবিরের সভাপতিত্বে ও পরিচালক মো. সিদ্দিকুর রহমান তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এম এ মান্নান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, জগন্নাথপুর আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ