শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

মাতুয়াইলে প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে মাতুয়াইলের কোনাপাড়ায় একটি প্যাকেজিং কারখানায় আগুন লাগার খবর পাই। প্রথমে আমাদের দুটি ইউনিট আগুন নেভানোর জন্য যায়। পরে আরও চারটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। মোট ৬টি ইউনিটের চেষ্টায় সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

-এএ