শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন

লঞ্চ ভাড়া বাড়ার সিদ্ধান্ত হয়নি, ওয়ার্কিং কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া বাড়ানোর আবেদন জানিয়েছে মালিকপক্ষ। তাদের প্রস্তাবের বিষয়ে বৈঠকে বসেছিল নৌপরিবহন মন্ত্রণালয়। বৈঠকে ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি তবে বিষয়টি নিয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল এ তথ্য জানান।

তিনি জানান, মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে সেটিকে আমরা যৌক্তিক মনে করছি না। এ জন্য একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। ওয়ার্কিং কমিটি আজকের মধ্যে সরকারের কাছে প্রস্তাব দেবে, সে অনুযায়ী ভাড়া বাড়ানো হবে।

গত শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টার পর থেকে ডিজেল, পেট্রল, করোসিন, ও অকটেনের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটার ডিজেলে ৩৪ টাকা, কেরোসিনে ৩৪ টাকা, অকটেনে ৪৬ টাকা, পেট্রল ৪৪ টাকা দাম বেড়েছে। দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও প্রতি লিটার পেট্রল ১৩০ টাকায় কিনতে হচ্ছে।

এর আগে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে লঞ্চের ভাড়া ৩৫ শতাংশের বেশি বাড়ানো হয়েছিল। ১০০ কিলোমিটার মধ্যে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৩০ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা করা হয়েছিল। সে সময় লঞ্চে সর্বনিম্ন ভাড়া ৩০ টাকা করা হয়েছিল।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ