বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ

মিশর সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি শুক্রবার সরকারি সফরে মিশর গেছেন।

নিজেদের মধ্যে থাকা দ্বন্দ্ব ভুলে এক হতে মিশরে গেছেন কাতার আমির। তিনি দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সঙ্গে সাক্ষাৎ করবেন।

শেখ তামিম বিন হামাদ আল-থানি সর্বশেষ ২০১৫ সালে মিশরে এসেছিলেন।

এর কিছুদিন পর সৌদি আরবের সঙ্গে কাতারের সম্পর্ক বেশ খারাপ হয়ে যায়।

এরপর ২০১৭ সালে সৌদি আরবের সঙ্গে মিলে কাতারকে বয়কট এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে মিশর। সৌদি আরব ও মিশরের সঙ্গে সে সময় যোগ দিয়েছিল আরব আমিরাত এবং বাহরাইন।

তাদের দাবি ছিল কাতার  সন্ত্রাসবাদকে মদদ দেয়। তবে সেই দাবি সবসময় প্রত্যাখান করেছে দেশটি।

বয়কট ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কারণে তাদের মধ্যে থাকা সম্পর্ক তলানিতে নামে। শুরু হয় বিভিন্ন আঞ্চলিক বিরোধ।

এখন সেগুলো মিটিয়ে এক হতে চাচ্ছে দেশগুলো।

২০২১ সালের শুরুতেই পুনরায় সম্পর্ক স্থাপনের কথা জানায় তারা। এরপরই দেশগুলোর মধ্যে কূটনৈতিক কার্যক্রম শুরু হয়।

কয়েকদিন আগে মিশর সফরে আসেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি দেশটির সঙ্গে ৭.৭ বিলিয়ন ডলারের বাণিজ্যিক চুক্তি করেন। সালমানের সফর শেষেই গেলেন কাতারের আমির।

সূত্র: আল আরাবিয়া

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ