শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

শায়খ মাহমুদ আফেন্দীর সাহসী পদক্ষেপ এখনো মুসলমানদের প্রেরণা যোগায় : জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের খ্যাতনামা আলেম ও বুজুর্গ, আধ্যাত্মিক নেতা শাইখ মাহমুদ আফেন্দির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতি শোক প্রকাশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীন ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

শোক বার্তায় তারা বলেন, ইসলামের স্বকীয়তা রক্ষায় এই বুজুর্গের অবদান স্মরণীয় হয়ে থাকবে।  ইসলামী রীতিনীতি বন্ধের চক্রান্ত প্রতিরোধে আল্লামা শায়খ মাহমুদ আফেন্দীর সাহসী পদক্ষেপ এখনো মুসলমানদের প্রেরণা যোগায়।

শোক বার্তায় জমিয়তের এই দুই নেতা আরো বলেন, তুরস্কের মাটিতে কামাল আতাতুর্ক ঈমান ও ইসলামের বিরুদ্ধে যখন অবস্থান নিয়েছিলেন তখন এই রাহবার ঈমানী দৃঢ়তা ও সাহসিকতার যে স্বাক্ষর রেখেছেন তা ইতিহাস হয়ে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

আল্লাহ তাকে জ্বান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ