শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মহেশখালীতে কালবৈশাখী ঝড়ে স্কুলের চাল ভেঙে ৪ শিক্ষার্থী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালী উপজেলাের হোয়ানক হরিয়ারছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষের চাল ভেঙে ৪ শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীরা হলেন- ফারিয়া সুলতানা রিয়া,মোবাশ্বের খানম, মুনতাহা।

জানা যায়, ২১ মে (শনিবার) সকাল ৯ টার দিকে ক্লাশ চলাকালীন সময়ে হঠাৎ ঝড় ওঠে। এ সময় প্রচন্ড দমকা হাওয়ায় বিদ্যালয়ের ক্লাসরুমের চাল ভেঙে যায়। এতে শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। এসময় শ্রেণি কক্ষে থাকা ৪ শিক্ষার্থী আহত হয়েছেন।

তার মধ্যে এক শিশু শ্রেণির ছাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে গুরুতর আহত শিশু শ্রেণির ছাত্রী কে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্কুল সভাপতি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার রহমত উল্লাহ জানান, সকালে আবহাওয়ার অবস্থা বিবেচনা করে আমি স্কুল বন্ধ ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছিলাম। এতে হঠাৎ ঝড় সৃষ্টি হলে বিদ্যালয়ের চাল ভেঙে শিক্ষার্থীরা আহত হয়।

খবর পেয়ে বিদ্যালয়টি পরিদর্শনে আসেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন। পরিদর্শন শেষে তিনি আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ