বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

এডিসের লার্ভা পাওয়া গেলে জেল-জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন কঠোর হবে জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন বলেছেন, এডিসের লার্ভা পাওয়া গেলে আমরা নিয়মিত মামলা করবো। গতবার আমরা ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করেছি।

এবারও সেটি হবে, জেলও হবে। কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে এবং নিয়মিত মামলা হবে। সরকারি, বেসরকারি আর আধা সরকারি হোক—যে কোনো জায়গায় হলে মামলা হবে।

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে অভিযান শুরু করেছে ডিএসসিসি। আজ বুধবার দুপুরে মেয়র আতিকুল ইসলাম ১০ দিনের চিরুনি অভিযানের উদ্বোধন করেন।

আতিকুল ইসলাম বলেন, আগামী ১০ দিনের জন্য ডিএনসিসির মশক বিভাগের সব ছুটি বাতিল বলে আমি ঘোষণা করতে চাই। এই ১০ দিন প্রত্যেককে মাঠে থাকতে হবে। আমাদের কাউন্সিলর-নারী কাউন্সিলররা মাঠে থাকবেন। সামাজিকভাবে বিভিন্ন স্কুলে-পড়ায় মসজিদে খুতবার সময়, বিভিন্ন ওয়াক্তের সময় যেন ক্যাম্পেইন করে সেই নির্দেশ আমি দিয়ে দিচ্ছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যেটা তথ্য পেয়েছি গত বছরের চেয়ে এবার ডেঙ্গু আরও বেশি ভয়ঙ্কর হবে। আমার কথা হলো, আমরা সাধ্য মতো চেষ্টা করবো। যা যা করা দরকার আমার কাউন্সিলদের নিয়ে, সিটি করপোরেশনের সবাইকে নিয়ে তা করবো।

আমি চাইবো প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ক্যাম্পেইন করেছিলাম রঙের ডিব্বা, ডাবের খোসা যারা আনতে পারবে তাদের পুরস্কার দেওয়া হবে। চিরুনি অভিযান শেষে আমরা আবার পুরস্কারের ঘোষণা দেবো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ