শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

নাটোরে দুই বাসের সংঘর্ষে নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। আজ (শনিবার) সকালে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গাজী অটোরাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন।

আহত হন অন্তত ৩০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস রাজশাহী রেঞ্জের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, দুই জনের পরিচয় আপাতত পাওয়া গেছে। তারা ভাই-বোন। সাদিয়া (১২) ও কাউসার (১৮) সিয়াম পরিবহনের যাত্রী ছিলেন। তাদের মা ওই বাসেই ছিলেন এবং অক্ষত আছেন। তারা নাটোরের হরিশপুরের পাইকারদোল গ্রামের কাওসার হোসেনের দুই সন্তান।

এ ঘটনায় নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ