শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

দৌলতদিয়ায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অতিরিক্ত যানবাহনের চাপে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়েছে। ফলে তীব্র গরমে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

শুক্রবার (৬ মে) সন্ধ্যা থেকেই ঈদ উদ্‌যাপন শেষে যাত্রীর চাপে যানবাহনের যানজট দীর্ঘ হয়ে আজ শনিবার সকালে ১০ কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়। এতে দীর্ঘ সময় দৌলতদিয়া- খুলনা মহাসড়কে যানজট চরম আকার ধারণ করে।

এ সময় যাত্রী ও যানবাহনের চাপে অপ্রতুল হয়ে পড়ে ফেরি ও লঞ্চ। বেলা বাড়ার সঙ্গে কড়া রোদে ভোগান্তি বেড়ে যায় আরও কয়েকগুণ। কাঁচামাল নিয়েও ঢাকাগামী ট্রাকের চালক ও ব্যবসায়ীরাও রয়েছে বিপাকে। এমন ভোগান্তিতে দিশাহারা ঢাকাই ফেরা মানুষ।

সাইফুল নামের এক যাত্রী জানান, শুক্রবার সন্ধ্যা রাজবাড়ীর যানজটে বসে আছি। দৌলতদিয়া আসতে ১২ ঘণ্টা সময় লেগেছে। এখানে প্রশাসনের কেউ নেই। এমন অবস্থায় ৩৩৩ অনেকে ফোন করেও কোনো ফল পাচ্ছে না।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের বিআইডব্লিউটিসির ডিজিএম মো. শাহ খালেদ নেওয়াজ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২১টি ফেরি রয়েছে। সব ফেরি চলাচল করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ