শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার আরও ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে দু’জন নিহতের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)।

বৃহস্পতিবার (৫ মে) সকালে র‍্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শরীয়তপুর ও কক্সবাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেফতারকৃতদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল দিবাগত রাতে দুই দোকানের কর্মীদের বিরোধকে কেন্দ্র করে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেল পর্যন্ত থেমে থেমে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

এ ঘটনায় ঢাকা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। এর মধ্যে ৫০ জনের অবস্থা গুরুতর। এ ছাড়া দুই দিনের এসব ঘটনায় অন্তত ১১ জন সাংবাদিক এবং পুলিশের ২৫ জন সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ